রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন
নগরীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত
নগরীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:


সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলনের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপি নগরীর রেলগেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এসময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেলগেট চত্বরে আসেন। এরপর সেখানে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- রুহুল আমিন, আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুলসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দশম গ্রেড হাতছাড়া। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোর কর্মসূচি দিতে বাধ্য হবো।