রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপুর হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে, নবীন বরণ ও বই বিতরণ

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন
দুর্গাপুর হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে, নবীন বরণ ও বই বিতরণ
দুর্গাপুর হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে, নবীন বরণ ও বই বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি:


রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে।”

অনুষ্ঠানে উক্ত কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. বদরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীরা মুগ্ধ করেন সবাইকে।