রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাবের নতুন সভাপতি রাকেশ, সম্পাদক ফারহান

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯ অপরাহ্ন
রাবি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাবের নতুন সভাপতি রাকেশ, সম্পাদক ফারহান
রাবি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাবের নতুন সভাপতি রাকেশ, সম্পাদক ফারহান

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বার্ষিক সভা শেষে নতুন এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রাকেশ জয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান উদ্দিন।

৩০ সদস্যা বিশিষ্ট কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মারুফ ও রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব জাওয়াদ ও অপারেশনাল প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নিলয় দে সরকার, শরীফা খাতুন, হাফিজুর রহমান শুভ, মাহামুদুল ইসলাম, এস এম রিজন, পূর্ণ মিত্র, উম্মা মাহফুজা আনান, রাকিবুল ইসলাম, ফারহানা কামাল নীতু, মোঃ সাজিদ বিন সাইফ, নাফিজ করিম, ওহিদিনা আক্তার, নুরজাহান আরা মৌ, আব্দুল মাতিন, স্বাধীন মন্ডল, মোবারক হোসেন, লামিসা নওয়ার রায়া, মোঃ জুবায়ের রহমান, অমিত কুমার মালিক, ইমরান হোসেন, মোঃ দিহানুর রহমান ও ফরদৌস হোসেন।