সোমবার, আগস্ট ২৪, ২০২৬

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা। যোগদানের মাত্র ১১ মাস ২২ দিনের মাথায় তিনি বদলি হয়ে ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিচ্ছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কক্সবাজার ও মাদারীপুরের জেলা প্রশাসকদেরও প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে জাতীয় বেতন কমিশনে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অর্থ বিভাগে সংযুক্ত থাকবেন। এ ছাড়া জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে প্রত্যাহার করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে অল্প সময়ের ব্যবধানে ডিসির বদলি স্থানীয় প্রশাসনের ধারাবাহিকতা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন অনেকেই।