বৃষ্টিতে ভেসে গেল এনসিএলের দুটি ম্যাচ, টিকিট কেটে খেলা দেখতে না পেয়ে বিক্ষোভ দর্শকদের

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকালে মাঠে নামার কথা ছিল বরিশাল ও ঢাকা বিভাগের। এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বগুড়ায়। তবে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। বেশ খানিকটা সময় অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই মাঠে দুপুরে খেলার কথা ছিল খুলনা ও চট্টগ্রামের। দুই দলের ক্রিকেটাররা মাঠেও এসেছিলেন। তবে সেটাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় একদিনের বৃষ্টিতে খেলার অনুপোযোগী হয়ে উঠেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঠ খেলার উপযোগী হয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে নিশ্চিত করেছেন আকরাম খান। টুর্নামেন্টের কমিটির সিদ্ধান্তে বগুড়াতে হতে যাওয়া ১৫ ও ১৬ সেপ্টেম্বরের ম্যাচগুলো সরিয়ে আনা হয়েছে রাজশাহীতে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি মাঠেই গড়ায়নি। বিকেল নাগাদ খানিকটা রোদ দেখা গেলেও নির্ধারিত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব হয়ে উঠেনি। ভেজা আউটফিল্ডের কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। যার ফলে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ‘দ্বিতীয়’ আসরের প্রথম চার ম্যাচের তিনটিই বৃষ্টিতে ভেসে গেছে।
এদিকে দুইটি খেলা পরিত্যাক্ত হলে মাঠে উপস্থিত দর্শক ভিআইপি গেটের সামনে বিক্ষোভ করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় খেলা পরিত্যাক্ত ঘোষণা করলে মাঠে উপস্থিত কয়েক শত দর্শকের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পরে। অবশেষে তারা ভিআইপি গেটের সামনে এসে বিক্ষোভ করেন তাদের দাবি এই টিকিটে মঙ্গলবারের খেলা ২টি দেখার সুযোগ করে দেয় বিসিবি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভ থামাতে ব্যর্থ হলে বিসিবি দর্শকদের দাবি মেনে নেয়।
এনসিএল টি-টোয়েন্টির গত আসর অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র সিলেটে। তবে সবার চাওয়ার ভিত্তিতে চলমান নতুন করে দুইটা ভেন্যু যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সিলেটের সঙ্গে যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়াকে। তবে বৃষ্টির মৌসুম হওয়ায় খেলা চালানো কঠিন হয়ে গেছে।
বৃষ্টির কারণে ইতোমধ্যে বগুড়ার দুইটি ম্যাচ সরানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকি ম্যাচগুলোও রাজশাহীতে নিয়ে আসা হতে পারে। যদিও একই কারণে রাজশাহীতেও ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়েছে। ১৬ সেপ্টেম্বর সকালে রাজশাহী ও খুলনার ম্যাচে আছে। একই দিনে দুপুরে ঢাকার বিপক্ষে খেলবে আকবর আলীর রংপুর। তবে সেটা একদিন পিছিয়ে যাচ্ছে।
আবহাওয়ার কারণে একদিন বিরতি রাখা হচ্ছে না এনসিএল, ১৭ তারিখ থেকে আবার শুরু হবে। ১৯ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে একদিন বিরতি দিয়ে ২০ তারিখ শেষ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই হিসেবে সিলেট পর্ব শুরু হবে ২১ সেপ্টেম্বরের বদলে ২২ সেপ্টেম্বর থেকে। সেক্ষেত্রে প্রতিটি ম্যাচই একদিন পিছিয়ে যাবে।