রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন
হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ
হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ

সংবাদ বিজ্ঞপ্তি:


হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় কলেজ চত্বরে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান, অত্র কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল সামাদ খান, জাঃবিঃ প্রতিনিধি বিদ্যাৎসাহী সদস্য মোঃ রইসুল ইসলাম, ডিজির প্রতিনিধি বিদ্যাৎসাহী মোঃ শরিফুল আলম, কলেজ চিকিৎসা প্রতিনিধি ডাঃ সহিদুল ইসলাম, শিক্ষা বোর্ডের প্রতিনিধি বিদ্যাৎসাহী আইরিন জাফর,কলেজ হিতৈষী মোহাম্মদ শাহাদাৎ হোসেন,শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক মোহাঃ হাসমত দৌলা, শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক সালেহা আখতার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অএ কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ শাহানুর ইসলাম মিঠু।

আলোচনা সভা শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় মাঝে টেস্ট প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথি বৃন্দদের হাতে সম্মাননা টেস্ট তুলে দেন প্রধান অতিথি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অএ কলেজে( ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ মোঃ এনামুল হক মন্ডল। ব্যবস্থাপনায় মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অএ কলেজে সহকারী অধ্যাপক মোঃ শাহিন আলম।