রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবির ‘অপরাজেয় তারা বৃত্তি’প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন
রাবির ‘অপরাজেয় তারা বৃত্তি’প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
রাবির ‘অপরাজেয় তারা বৃত্তি’প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা বৃত্তি’ কর্মসূচির আওতায় বৃত্তিপ্রাপ্ত নারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৃত্তিদাতা ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত নারী শিক্ষার্থীগণ অংশ নেয়।

মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। সেখানে অন্যদের মধ্যে ফিশারীজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ব্র্যাক ব্যাংক পিএলসি’র মানব সম্পদ উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শাহানা শারমিন সুমি, সিএসআর এর প্রধান শফিকুর রহমান ভূইয়াসহ সহযোগী ব্যবস্থাপক সাথী খাতুন ও প্রোগ্রাম অফিসার হানা আনব্রিন শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।