রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন
পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা
পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি:


পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা এবং বিভিন্ন অনিয়মের কারনে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ধোপাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, বিপুল বিশ্বাস।
অভিযানকালে ফার্মেসি, সার-কীটনাশক ও মুদি দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এইসব অপরাধের দায়ে তিন জন ব্যবসায়ীর বিরুদ্ধে মোট ২২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত অভিযানে প্রশিকিউশনে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ হাফিজ ও রাজশাহী জেলা পুলিশের একটি বিশেষ টিম।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।