রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউনিলিভার কোম্পানির পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ক্যাম্পে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষাথী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ ডাক্তারের ম্ধ্যামে ফ্রী ডেন্টাল চেকআপ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় তারা পেপসোডেন্টের মিনি প্যাক উপহার দেন। ইউনিভার্সিটির টিএসসি চত্বরে ডেন্টাল ক্যাম্পে অংশ নেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীগণ।