সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাচোলে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
নাচোলে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
নাচোলে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেপুর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। তবে পলাতক রয়েছে চালক ও সহকারী।
নিহত মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৭) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা এলাকার সাদেক আলী বিশুর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফতেপুর এলাকায় একটি ভ্যানকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্হলেই সে মারা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। ফুফা শাশুড়ির মৃত্যুতে জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয় গ্রামের বাড়িতে আসার পথে এই দূর্ঘটনা ঘটে।

নাচোল থানার ওসি মুনিরল ইসলাম জানান, দুপুরে ফতেপুর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে স্হানীয়দের সহায়তায়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।