রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বিএমডিএ‘র প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
বিএমডিএ‘র প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
বিএমডিএ‘র প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিজিট্যাল ফাইল ম্যানেজমেন্ট (Digital File Management) বিষয়ক এক দিন ব্যাপি কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে বিএমডিএ‘র প্রধান কর্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। কোর্স পরিচালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান (গবেষণা ও প্রশিক্ষণ শাখা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র অতি:প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা এসময় আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, বিএমডিএ‘র সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী এ.কে.এম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, সিনিয়র কেমিষ্ট কাজী শামীম আরা, হিসাব নিয়ন্ত্রক মোঃ রোকনুজ্জামান বিশ্বাসসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রশিক্ষন কর্মসূচীতে ৩০জন কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষণ গ্রহন করেন।