বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ অপরাহ্ন
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ অপরাহ্ন
ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

ভোলাহাটে ক্যান্সার সচেতনতা মূলক সেমিনারে অতিথিগণ।

বি.এম রুবেল আহমেদ:


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে ডাইসিন গ্রুপের আয়োজনে পল্লীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (BNCU)বাস্তবায়নে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনেস্কোর অংশগ্রহণ কর্মসূচীতে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলি বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, নারীদের মধ্যে চ্যালেঞ্জগুলির উপর বিশেষ জোর দেয়া হয়। এসময় ইউনেস্কো অংশগ্রহণ কর্মসূচি ২০২৪-২৫ পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি,

ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ এর সহ-পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ সহযোগী অধ্যাপক ডা. মুস্তাক ইবনে আইয়ুব, একই কর্মসূচির সহকারী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা বিস্তারিত ক্যান্সার বিষয়ে উপস্থিতদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোসা. মোসফিকা কাওসারী লিসা ও সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডা. মো. আব্দুর রবসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।