বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজন গ্রেফতার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
বাঘায় অর্থ আত্মসাৎ ও মাদক ব্যবসায়ে অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-অর্থ আত্মসাতের মামলার আসামী রানা আহমেদ (২৯), পেশাদার মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৫২), সীমা বেগম (৩৭), শিহাব আলী (২০), রানু বেগম (৫৫), হোসেন আলী (৪০), ওয়ারেন্টভূক্ত আসামী হাবিবুর রহমান (৩৫)।
এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং অন্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।