চাঁপাইনবাবগঞ্জে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি কে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মাহমুদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতি তাদের নিজস্ব ভবনে এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদসহ অন্যরা। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়।