সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি মামলায় একজনকে ১২ বছরের সশ্রম কারাদন্ড।

WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ অপরাহ্ন
WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে একটি মামলায় মো. আল আমিন নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দ-িত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাই মহেষপুর-গোরস্থানপাড়ার মো. আকালু শেখে ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় আল আমিনের কাছে একটি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাবের এসআই আকরামুল হক বাদী হয়ে সদর থানায় আস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

একই বছর ৫ সেপ্টেম্বর মো. আল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহরিয়ার পারভেজ।
দীর্ঘ শুনানি শেষে আসামীর অনুপস্থিতিতে আদালতের বিজ্ঞ বিচারক উপরোক্ত রায়ে দন্ডিত করেন।