রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২৩ সালে ডিগ্রী পাশ ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা নিন্ম বর্ণিত ০৩ টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) হতে ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী; রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী ও রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী।
রোববার (১৪ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।