সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে সক্রিয় মোটরসাইকেল চোর

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে সক্রিয় মোটরসাইকেল চোর
চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে সক্রিয় মোটরসাইকেল চোর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাস বিল। প্রতিদিন শতশত দর্শনার্থী এখানে আসেন বিনোদনের জন্য। তবে দর্শনার্থীদের জন্য দুঃসংবাদ হচ্ছে- এরইমধ্যে বিল এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। ৩০ ঘণ্টার ব্যবধানে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশের দাবি, গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সেখানে নিয়মিত টহল দেয়া বা পুলিশ মোতায়েন করা কষ্টসাধ্য। ফলে দর্শনার্থীদের নিজেদেরই সতর্ক থাকতে হবে।

জানা গেছে, শুক্রবার বিকালে রামদাস বিল থেকে মোটরসাইকেল চুরি হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ের নূর আজম খানের। হিরো এইচএফ ডিলাক্স মডেলের মোটরসাইকেলটি মুহূর্তের মধ্যেই চুরি করে নিয়ে যায় । নূর আজম খানের ছেলে নূর আবিদ খান বলেন, আব্বুরা দুইজন মিলে রামদাস বিলে ঘুরতে যান। সেখানে মোটরসাইকেলটি রেখে কিছু দূরে যান ছবি ও ভিডিও ধারণ করা জন্য। এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই।

তিনি বলেন, সব মিলিয়ে ১৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেলটি নিয়ে উধাও হয়ে যায় চোর। বিকাল সাড়ে ৫ টা থেকে পৌনে ৬ টার মধ্যেই চুরি হয়েছে মোটরসাইকেলটি।
নূর আজম খানের মোটরসাইকেল চুরির প্রায় ৩০ ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুরের দিকে বিল এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়। ওই মোটরসাইকেলটি রাজশাহীর তানোর উপজেলার পাঠাকাটা এলাকার আব্দুস সামাদের।

তিনিসহ কয়েকজন ঘুরতে আসেন রামদাস বিলে। তিনটি মোটরসাইকেলের মধ্যে সামাদেরটি চুরি হয়ে যায়। আব্দুস সামাদ বলেন, আমরা মোটরসাইকেল থেকে ২৫০-৩০০ মিটার দূরে ঘুরছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি মোটরসাইকেলটি আর নেই।

তিনি আরও বলেন, মোটরসাইকেলের কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে পানি নি। পরে অভিযোগ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, শুক্রবার যে মোটরসাইকেলটি চুরি হয়ে হয়েছে সেটির অভিযোগ পেয়েছি। অভিযোগের বর্ণনা অনুযায়ী পুলিশ মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, রামদাস বিল একেবারেই আমাদের সীমানার শেষপ্রান্তে। তাই সেখানে নিরাপত্তা দেয়া আপাতত সম্ভব নয়। আগত দর্শনার্থীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রামদাস বিলে সাইকেল-মোটরসাইকেলে রাখার জন্য গ্যারেজ রয়েছে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের গ্যারেজে মোটরসাইকেল রাখা উচিত। মোটরসাইকেল চুরি ছাড়া অন্য কোন অপরাধ সংঘঠিত হয়নি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।