সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মাদারীপুরে ছাদ থেকে পড়ে গোমস্তাপুরের রাজমিস্ত্রি মৃত্যু

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১) মাদারীপুরে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই জেলার শিরখরা গ্রামে একটি নির্মাধীন বাড়ির দ্বিতীয়তলায় সহকর্মীর ধাক্কায় ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর কালিবাজার মোহাম্মদিয়া মেমোরিয়াল হাসপাতালে ওইদিন বিকেল ৩টায় মারা যান। মারা যাওয়া সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় তার সহকর্মী নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলেকে আটক করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানায়, গত ১৯ আগস্ট রাজমিস্ত্রির কাজের জন্য তিন সহকর্মীর সঙ্গে মাদারীপুরের শিরখরা গ্রামের জনৈক ব্যক্তির নবনির্মিত বিল্ডিংয়ে কাজ করতে যান সজীব। গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর পৌনে একটার দিকে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কাজ করার সময় সহকর্মী লিটনের সঙ্গে বাকবিত-া হয়। বাকবিত-ার এক পর্যায়ে লিটন সজীবকে দ্বিতীয় তলা থেকে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে সজীব বিল্ডিংযের নিচে পড়ে মাথায় গুরত্বর আঘাতপ্রাপ্ত হয়। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে মাদারীপুর থানার কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৩টায় মৃত্যু বরণ করেন।

পরবর্তীতে সহকর্মীরা স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। পুলিশ সজীবের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আটক লিটনকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন।