এভারগ্রীণ-৮৯ নৌ ভ্রমণ অনুষ্ঠিত, আনন্দে আত্মহারা ভ্রমণ পিপাসুরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পদ্মা ও মহানন্দা নদীতে বন্যার পানিতে টইটম্বুর আর বড় বড় ঢেউ বিশাল হেলেদুলে এগিয়ে যাচ্ছে নিজ গন্তব্য স্থানে। বাঁশবনে পাখিদের কিচির মিচির গান ভ্রমণ পিপাসুদের অরো উজ্জীবিত করছিল।
নৌকায় থাকা বিশিষ্ট ব্যবসায়ী রাইয়ানুল ইসলাম লুনা তার ভেরিফাইড পোস্ট লিখেন তাদের নৌকা পদ্মায় যাওয়ার পর বুঝতে পারলো পদ্মা নদী কতো আগ্রাসী। তিনি লিখেন মাঝে মধ্যে মনে হচ্ছে নৌকায় পানি উঠে গেল। সে সময় অনেকে ভয় পেয়ে সৃষ্টি কর্তা কে স্মরণ করছিল। বিশেষ করে মেয়েরা ডর ভয় কে সামনে রেখে অনেক উপভোগ করলো।
জানা গেছে উননব্বইয়ের আহ্বানে মিলেছি আজ প্রাণের টানে এ স্লোগানকে সামনে রেখে এভারগ্ৰীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী পদ্মা ও মহানন্দা নদীতে এ নৌ ভ্রমণ করা হয়।
নৌ ভ্রমণ পূর্বে এভারগ্ৰীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এভারগ্ৰীণ-৮৯ প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম লুনা, সাধারণ সম্পাদক হামিদুর রহমান , কোষাধ্যক্ষ টুটুল, নাজমুল আহসান ননী,রফিকুল ইসলাম বাবু,সিতাশু, রিপন,রানা, শহিদুল, কবিতা প্রমুখ।
নৌ ভ্রমণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এভারগ্ৰীণ-৮৯ এর সদস্য মারুফুল হক মারুফ।