পুঠিয়ায় জবাইকৃত গরুর পেট থেকে বাছুর, বাজারজুড়ে চাঞ্চল্য

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পেটে বাছুর থাকা গরুর মাংস বিক্রির সময় মাংস গুলো জব্দ করেছে জনগন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে পুতে রাখে। পরে স্থানীয়রা টের পেয়ে রাজুকে কি পুঁতে রেখেছে জিজ্ঞাসা করলে প্রথমে শিকার না করলেও ভয়ভীতি দেখানোর পরে সে স্বীকার করে।
এরপর পুতে রাখা বাছুরটি গর্ত থেকে তুলে নিয়ে আসলে মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা।
এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে বলে তাদের দাবি স্থানীয়দের। তাদের মতে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে তিনি এমন গর্ভবতী গাভী জবাই করতেন। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতিকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
কসাই রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ সমর্থন করতাম আর সেই কারণেই আমার উপর ষড়যন্ত্র করে কথায় থেকে নিয়ে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি আরেও বলেন যেখানে ডাক্তার পরীক্ষা করার পরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সিল মেরে দিয়েছে। সেখানে আমি কোন অভিযুক্ত না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান খবর পেয়ে আমরা সেখানে যেয়ে দেখি স্থানীয়রা ভাঙচুর করছে এবং মাংস পড়ে আছে। পরে আমরা মাংসগুলা মাটিতে পুঁতে রেখেছি, আর এ বিষয়ে বাজার কমিটি থেকে মামলা করা হবে। মামলা অনুযায়ী আইনী ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।