রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী অনুষ্ঠান

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৪ অপরাহ্ন
বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী অনুষ্ঠান
বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:


বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তন চত্বর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম এবং সম্মানিত অতিথি হিসেবে রাঙাপরী ডেভলপার্স এ্যান্ড প্রোপার্টিস ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কবির অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং অতিথিবৃন্দরা বরেন্দ্র বনসাই সোসাইটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। বরেন্দ্র বনসাই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষন করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওরোজ আলী মহিম, সাধারণ সম্পাদক, বরেন্দ্র বনসাই সোসাইটি। উক্ত অনুষ্ঠানে বক্তারা বনসাই নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তারা বলেন, “উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি”। বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি জনাব খন্দকার মুহাম্মদ আলী বলেন, “আমাদের কার্যক্রম প্রকৃতি নিয়ে, আমরা এ ধরনের প্রদর্শনী করি। প্রদর্শনীতে ২৬ জন শিল্পীদের প্রায় ২৭০ টি বনসাই গাছ স্থান পায়।

উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস ফাইকাস লংআইল্যান্ড, লংআইল্যান্ড, ও থাইচেরী ও রঙ্গন, ছাড়াও আরও অনেক বনসাই গাছ। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৫ প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। বরেন্দ্র বনসাই সোসাইটি সেক্রেটারী আহ্বান জানান পরিবারের ছেলে মেয়ে সহ সকলকে প্রকৃতির সাথে পরিচিত হবার জন্য এবং বনসাই প্রদর্শনীতে আসার জন্য।