রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাগমারায় কৃষক দল নেতাকে লাঞ্ছিত করে তার বিরুদ্ধে, অপপচারের পতিবাদে সংবাদ সম্মেলন

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৩ অপরাহ্ন
বাগমারায় কৃষক দল নেতাকে লাঞ্ছিত করে তার বিরুদ্ধে, অপপচারের পতিবাদে সংবাদ সম্মেলন
বাগমারায় কৃষক দল নেতাকে লাঞ্ছিত করে তার বিরুদ্ধে, অপপচারের পতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাগমারায় কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা চালকল কমিটির সভাপতি মনিরুজ্জামান চঞ্চলকে শারীরিক ভাবে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা কৃষক দল। বৃহস্পতিবার বিকেল চারটায় বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীনকে দায়ী করা হয়। তবে শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও ডিএম শাহীন।

সংবাদ সম্মেলনে কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চঞ্চল লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ভবানীগঞ্জ সরকারী খাদ্য গোডাউনে নিম্ন মানের চালের সন্ধ্যান পায় উপজেলা প্রশাসন। এমন ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য গোডাউনটি সিলগালা করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে গত ৭ সেপ্টেম্বর খাদ্য গোডাউনের চাল পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারের উবর্ধতন মহলের কর্মকর্তারা আসেন। গোডাউনে নি¤œ মানের চালের সন্ধান পাওয়ার পর থেকেই এলাকার একটি মহল চঞ্চলসহ চালকল মালিকদের দায়ী করে আসছেন। এমন ঘটনা জানার পর পরই ওই সময় উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চালকল মালিক কমিটির সভাপতি মনিরুজ্জামান চঞ্চল গোডাউনে গেলে ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালেকের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন ও জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন পরিকল্পিত ভাবে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

লাঞ্চিত হওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা কৃষকদলের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি, সেচ্ছসেবক দল ও তাঁতী দলের সিনিয়র নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়। ঘটনাটি সঠিক নয় বলে গত ৯ সেপ্টেম্বর ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাধারন আব্দুল মালেকসহ সেচ্ছাসেবক দল ও তাঁতী দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তারা শারীরিক লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করলেও ধাক্কাধাক্কির বিষয়টি স্বীকার করেন। এমন ঘটনার পর থেকেই উভয় পক্ষের মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

ওই ঘটনার জেরেই কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চঞ্চলসহ কৃষক দলের অধিকাংশ নেতাকর্মীরা উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানান। তারা প্রশাসন থেকে শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপি, কৃষক দল, সেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কাছে শীর্ষ নেতাদের কাছে বিচারের দাবী জানান।

মনিরুজ্জামান চঞ্চল ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাষ্টার জিল্লুর রহমান ও সান্টু মোল্লাহ যুগ্ন আহবায়ক উপজেলা কৃষক দল, দ্বীপপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেকেন্দার আলী, ঝিকরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যোগীপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাফফর আলী, গনিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফজাল হোসেন, মাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দিপু মেম্বার, যোগীপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক আলম সাহেব প্রমুখ। বক্তারা তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িত চিহ্নিত করে শাস্তির দাবী জানান।