রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচন: চূড়ান্তভাবে ২ জনের প্রার্থিতা বাতিল

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২ অপরাহ্ন
রাকসু নির্বাচন: চূড়ান্তভাবে ২ জনের প্রার্থিতা বাতিল
রাকসু নির্বাচন: চূড়ান্তভাবে ২ জনের প্রার্থিতা বাতিল

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকায় বাতিল হওয়া সাতজনের মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুইজনের প্রার্থীতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান।
প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জিএস পদপ্রার্থী আশিকুর রহমান এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী মারুফ হাসান জেমস।

অন্যদিকে প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্য পদে সুজন চন্দ্র। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “তাদের মনোনয়নপত্রে কিছুটা ত্রুটি ছিল। আজ আপিল করার পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।”
এর আগে গতকাল প্রকাশিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

রাকসু’র ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫৪ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী লড়বেন।
এবার রাকসু’র বৈধ প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, মহিলা সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য সম্পাদক পদে ৮ জন রয়েছেন।

এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১০ জন, সহকারী বিজ্ঞান সম্পাদক পদে ৭ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭ জন, সহকারী বিতর্ক সম্পাদক পদে ৮ জন, পরিবেশ সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ সম্পাদক পদে ১৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন রয়েছেন।
তফসিল অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।