রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচন: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে সাবেক সমন্বয়কদের প্যানেল

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ অপরাহ্ন
রাকসু নির্বাচন: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে সাবেক সমন্বয়কদের প্যানেল
রাকসু নির্বাচন: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে সাবেক সমন্বয়কদের প্যানেল

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে “আধিপত্যবিরোধী ঐক্য” নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়কসহ অন্যান্য শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাকসু ভবনের সামনে প্যানেলটি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি’র সাবেক সমন্বয়ক মেহেদী হাসান ওরফে মেহেদী সজীব।
তিনি জানান, তাদের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের জন্য ১৮ জন প্রার্থী এবং সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মেহেদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাহউদ্দিন আম্মার এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা তিনজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি’র সাবেক সমন্বয়ক। এরমধ্যে আকিল বিন তালেব গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবেও রয়েছেন।

এছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে মো. ইয়াসিন আরাফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলাসম্পাদক পদে মঞ্জু আরিফ, সংস্কৃতি সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলা সম্পাদক পদে হেমা আক্তার ইভা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে শামিম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ডা. মো. জাকির হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে সহ বিভিন্ন পদে অন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও নির্বাহী সদস্য পদে সাজ্জাদ হুসাইন, মো. আরিফুল ইসলাম ও হাবীব হিমেল রয়েছেন। সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী হাসান, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, ডা. জাকির হোসেন ও আহসান হাবিব।

ঘোষিত প্যানেলটি নিয়ে বিতর্ক উঠলেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, “আমাদের প্যানেলকে ডামি বা ছায়া দল বলা অনর্থক। শিবিরের নিজস্ব প্যানেল আছে, আমাদের আলাদা। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে রাবিতে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা শুরু হয়েছে। ইতোমধ্যে পাঁচটি প্যানেল ঘোষণা করা হয়েছে।