রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহিলা দল মহানগরের সভাপতি অ্যাড, রওশন আরা পপির ইন্তেকাল

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬ অপরাহ্ন
মহিলা দল মহানগরের সভাপতি অ্যাড, রওশন আরা পপির ইন্তেকাল
মহিলা দল মহানগরের সভাপতি অ্যাড, রওশন আরা পপির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি ও আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
রওশন আরা পপি দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্বামী, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও কর্মজীবনের সহকর্মীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার মরদেহ টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আইনজীবীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।