রবিবার, আগস্ট ২৩, ২০২৬

গোদাগাড়ীতে হেরোইনসহ গ্রেফতার দুই

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন
গোদাগাড়ীতে হেরোইনসহ গ্রেফতার দুই
গোদাগাড়ীতে হেরোইনসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:


গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরআমতলা খাসমহলে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চর আমতলা খাসমহল গ্রামের রবিউল ইসলামের ছেলে সৈবুর রহমান (৩০) ও জেলার একই থানার একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী শিহাব (২০)।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, ভোরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলাঘাট ও তার সন্নিহিত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।