গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:
২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত এবং সকল আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জুলাইযোদ্ধা সালমানের পরিবারের পক্ষ থেকে নগরীর কাশিয়াডাঙ্গা হাই স্কুল চত্বরে আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।