সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ অপরাহ্ন
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা মহানন্দা বাসস্ট্যান্ডে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম হোসেন জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা-কেডিসিপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বেলা ১১ টার দিকে সাদ্দামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদ- দেন। কিন্তু মামলা চলমান অবস্থায় তিনি জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব জানায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়ায় আরও ১১টি মামলা রয়েছে। এরমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া মামলার সংখ্যাই বেশি। গ্রেপ্তারের পর সাদ্দামকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।