চাঁপাইনবাবগন্জে অস্ত্র মামলায় যুবককে দশ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২২) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপিস্থতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত সোহাগ পাবনা জেলার ঈশ্বরদি থানার দরিনারিচা গ্রামের পালক পিতা মাইন বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ২০২৩ সালের ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলার সদর উপজেলার বুলনপুর মালপুকুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এর এক পর্যায়ে একটি ইজিবাইককে থামার সংকেত দিলে ইজিবাইকে থাকা এক যাত্রী রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ পালানোর চেষ্টাকালে র্যাবের হাতে ধরা পড়েন।
এসময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। নিজ হেফাজতে পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাখার অপরাধে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি করেন র্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার।
মামলাটির তদন্ত করেন সদর থানার এসআই শাহিনুর রহমান। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের এ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।