পুঠিয়ায় মোবাইল কোট পরিচালনায় দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরায় এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে, ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয় একই সঙ্গে দ্রুত অসংগতি দূর করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালিত হয়
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, আমরা দুইটিতে অভিযান চালিয়েছি কিছু অনিয়ম পেয়েছি সেগুলো ঠিক করে ব্যবসা পরিচালনা করবে উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে