রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবি উপাচার্যের সাথে জাপানি প্রতিনিধিদলের মতবিনিময়

WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন
রাবি উপাচার্যের সাথে জাপানি প্রতিনিধিদলের মতবিনিময়
রাবি উপাচার্যের সাথে জাপানি প্রতিনিধিদলের মতবিনিময়

জাপানের এক বেসরকারি প্রতিনিধিদল রাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন

সংবাদ বিজ্ঞপ্তি:


জাপানের এক বেসরকারি প্রতিনিধিদল রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাজশাহীতে একটি কারিগরী প্রশিক্ষণ ও জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। এর মাধ্যমে শিক্ষিত যুবকদের স্থানীয়ভাবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহের কথা জানান। তাঁরা এই বিষয়ে রাবি কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে উপাচার্য তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) প্রতিনিধিদলে ছিলেন জাপানের মিয়োসি লজিস্টিকস লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিয়োসি ইয়োসিদা ও ইয়ামাগাতা অটোমোবাইল রিসাইকেল সেন্টার কো. লি. এর পরিচালক কিয়োকি কাতো।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর মোস্তফা কামাল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।