রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় ১৫ জন গ্রেপ্তার

WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো আশরাফুল আলম জুন (৩২) ও মো: মাসুদুর রহমান (৪২)। আশরাফুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল সাগর পাড়া এলাকার মোহাম্মদ আলী বুলবুলের ছেলে ও মাসুদুর একই থানার সাগরপাড়া বল্লবগঞ্জ এলাকার মৃত জেকের শেখের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।