বাঘায় তেথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও সংবর্ধনা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার তেথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি আশরাফ আলী মলিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান। বিশেষ অতিথি ছিলেন তেথুঁলিয়া পীরগাছা বি,এম কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিজ উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোবারক হোসেন, চকমাহাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, তেথুঁলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোলেনা খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল ইসলাম, সাবেক সভাপতি আলম হোসেন, দাতা সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল আওয়াল ১৯৮৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। ৩৯ বছরের কর্মজীবনের ৯ সেপ্টেম্বর ছিল তার শেষ দিন।