চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাঁশবাড়িয়া-চৌমোহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত স্কুলশিক্ষার্থী ফাতিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভবানীপুরের ইসমাইল হোসেনের মেয়ে।
তিনি আরও জানান, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া চৌমোহনী মোড় এলাকায় একটি ট্রাক এর ধাক্কায় গুরুতর আহত হয় ফাতিমা খাতুন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে তবে এর চালক পালিয়ে যায়।