রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৩৯ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ অপরাহ্ন
৩৯ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু
৩৯ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:


৩৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে দুরপাল্লার শ্রমিকরা বাস চলাচল বন্ধ ঘোষণা করে। ওই রাতেই শ্রমিকরা বিক্ষোভ করেছিল। সোমবারও তারা বিক্ষোভ করে। এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বাস চলাচল শুরু করে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন। রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে। তবে তারা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।

তবে শ্রমিকরা বলছেন, আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠক আছে। সেখানে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা লাগাতার কর্মবিরতিতে যাবো।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন অপ্রতুল। প্রায় এক দশক ধরে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বেতন বাড়ানোর দাবিতে গত রোববার রাত ৯টা থেকে বাস বন্ধ করে দেন শ্রমিকেরা। তবে পুরো সময় একতা ট্রান্সপোর্টের বাসগুলো চলাচল করেছে। সোমবার সারাদিনও একতা ছাড়া অন্য কোনো বাস ঢাকা যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৩৯ ঘণ্টা পর আবার স্বাভাবিক হলো এই রুটের বাস চলাচল।