পুঠিয়া তরুনদের জন্য বিএনপির রাজনৈতিক শিক্ষালয় চালু

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় তরুণ প্রজন্মকে রাজনৈতিক শিক্ষার আলোয় আলোকিত করতে বিএনপির উদ্যোগে একটি রাজনৈতিক শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে এ শিক্ষালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এর আগে ক্যান্সার আক্রান্ত বিএনপির দুই কর্মীকে চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ব্যারিস্টার রেজাউল করিম।