বাঘায় পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর গণছুটি বাতিল কাজে যোগদান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পল্লীবিদ্যুৎ সমিতি নাটোর-২ এর কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে আন্দলোনের জন্য গণছুটির আবেদন করেন। এই আবেদন কর্তৃপক্ষ গ্রহণ না করায় তারা সোমবার কাজে যোগদান করেন। রোববার ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আবেদন করেন।
জানা গেছে, আরইবি-পিবিএস একীভূতকরণ, চাকরিচ্যুতদের পদায়ন, লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবিতে নাটোর-২ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা রোববার বাঘা অফিসের ৭২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫৪ জন গণছুটির জন্য আবেদন করেন।
কিন্তু কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ না করে কাজে যোগদানের জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক তারা সোমবার সকাল থেকে কাজে যোগাদন করেন।
এ বিষয়ে নাটোর-২ পল্লীবিদ্যুৎ সমিতির বাঘা শাখার ডিজিএম মনিরুল ইসলাম বলেন, ৫৪ জন ৪ দফা দাবিতে আন্দলোনের জন্য গণছুটির আবেদন করেন। উর্দ্ধতন কর্মকর্তার নিদের্শে তাদের ছুটি মঞ্জুর না করে কাজে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক তারা সকাল থেকে নিজ নিজ কাজে যোগদান করে কাজ করেন।