রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৬ অপরাহ্ন
আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না
আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক:


আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা, দেয়া হবে কঠোর শাস্তি। জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানেই থাকবে ন্যায়বিচার ও ভোটাধিকার।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বার কাউন্সিলর অ্যাসোসিয়েশন ভবনে আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ এক বছরে কোন গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সাংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে। সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাাডভোকেট বার অ্যাসোসিয়েশন সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, জেলা জজ আদালতের জিপি মাইনুল আহসান পান্না, জেলা ও দায়রা জজ আদালতের পিপি রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ পারভেজ তৌফিক জাহেদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন প্রমুখ।