রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০ অপরাহ্ন
রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে তাঁরা রেলগেট হয়ে নগরীর ভদ্রা মোড়ে গিয়ে অবস্থান নেন।

মিছিল থেকে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের অভিযোগ, চাকরিতে নিয়োগ নিয়ে ডিপ্লোমা ও প্রকৌশল শিক্ষার্থীদের বিপরীতমুখী আন্দোলন চলাকালে রুয়েটের শিক্ষার্থীরা তাঁদের হেয় করে বক্তব্য দিয়েছেন।

ভদ্রা মোড়ে এক সমাবেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল করিম বলেন, রুয়েট শিক্ষার্থীরা মাফ না চাওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
পরে বেলা ১টার দিকে বিক্ষোভ-সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। তাঁদের এই কর্মসূচির কারণে কিছুটা জনভোগান্তি হয়।