দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসায় ফলাফল ঘোষণা, কৃতিত্বের স্বীকৃতি পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার ভূগরইলে অবস্থিত দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসার দ্বিতীয় সাময়িকী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করেন এবং সমাজে সৎ, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন। তিনি বলেন, ‘দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ই শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি। নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন না করলে কোনো শিক্ষাই পূর্ণতা পায় না।’ এসময় দেলশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য মো. ইফতেখারুল ইসলাম ডনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে তোমাদের জীবনকে আলোকিত করতে হবে।’
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা নাইমুল্লাহ সরকার, মানিক খান, বেলাল উদ্দিন, তারেক রহমান ও রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।