চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নাগরিক কে ফেরত দিয়েছে বিএস এফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়।
ফেরত আসা বাংলাদেশী নাগরিক হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার কায়েমপুর গ্রামের আমির আলীর ছেলে জাকির হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির দাবি, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন ১২ মাস ধরে নিখোঁজ ছিলেন।।
তিনি বলেন , রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ, দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী জাকির হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০২৪ সালের ৫ জুন থেকে নিখোঁজ হোন তিনি। স্বজনরা বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারে নি।
গত ০৫ সেপ্টেম্বর ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। পরে ঘটনাটি অবহিত করে বিজিবির ৫৩ ব্যাটালিয়নকে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা জাকিরের পরিচয় নিশ্চিত করে। বিজিবি পক্ষ থেকে বিএসএফকে জানানো হয় আটক জাকির হোসেন বাংলাদেশী নাগরিক।
আজ সন্ধায় জাকির হোসেনকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।