রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দুর্গাপুর প্রতিনিধি:


রাজশাহী দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি’র সকল সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে রোববার (৭ সেপ্টেম্বর)) বিকেলে প্রেস ক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।

এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ আগস্ট পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিএনপির কিছু নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে ওইখানে একটি গোযোগ সৃষ্টি হয়েছিলো। সেখানে কৃষক দলের সভাপতি হান্নান উত্তেজিত হয়। সেখানে অকথ্য ভাষায় বিএনপির নেতৃবৃন্দকে গালিগালাজ করছিলো। এক পর্যায়ে বিএনপির প্রস্তুতি সভাকে বয়কট ঘোষণা করে বিএনপির নেতাদের অপমান করে হল ত্যাগ করেন।

এসময় দুলাল বিএনপির সিনিয়র নেতাদের সামনে টেবিল চাপড়িয়ে বলে আমাদের মূল্যায়ন কেউ করে না। ত্যাগী নেতাদের মূল্যায়ন কই, একথা বলে সকল নেতাকে অসম্মান করে সে বাহিরে চলে যায়। ২৯ তারিখে যে ঘটনাটি ঘটেছিলো সেটি সবার জন্যই অনাকাঙ্খিত, দুঃখজন, সবার জন্যই লজ্জাস্কর। কিন্তু যকটুকই হয়েছিলো অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘ দিনে চাপা ক্ষোভ, যারা আন্দলন সংগ্রাম দীর্ঘদিন করেছে, যারা রাজ পথে থেকেছে, মামলা হামলার শিকার হয়েছে। দুঃসময় দলে পোস্ট হোল্ড করেছে।

সে সমস্ত নেতৃবৃন্দের চেয়্যারতো দুরের কথা বিএনপির কোনো গুরুত্ব মিটিংএ তাদেরকে ডাকা হয় না। এ কারণে একটি গোলযোগ হতেই পারে। হয়েছে এটা, আমরা আশা করিনি, অনাকঙ্খি ভাবে এটা হয়ে গেছে। কিন্তু যতটুকু গ্যাঞ্জাম হয়েছে এই হান্নান, দুলাল, মাসুদ যারা সংবাদ সম্মেলন করেছে তাদের সাথেই কিন্ত এ গ্যাঞ্জাম হয়েছিলো বিএনপির নেতৃবৃন্দর সাথে। অথচ আজ তারাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন। আমার এই মিথ্যে সংবাদ সম্মেলনের তিব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এরপর গত (৩০ আগস্ট) আমাদের বিরুদ্ধে দুর্গাপুর বাজারে একটি প্রতিবাদ মিলছিল আয়োজিত হয়। সেখানে দেশিয় অশ্র লাঠি প্রদর্শন করা হয় এবং বক্তৃতায় সিনিয়র নেতারা যেভাষা প্রয়োগ করে তা অত্যান্ত দুঃখজনক। তাদের প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতাদের সম্মতি ছিল না। হাতে গোনা দুই একজন নেতা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য এ মিছিল করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, মাসুম রানা, খোদা বক্স, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান, আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুলসহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট পৌরসভা হলরুমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়। সে সভায় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বেশ কয়েকজন আহত হন।