রাজশাহীতে জামায়াতের জেলা আমীর ও সেক্রেটারিদের বৈঠক
সংবাদ বিজ্ঞপ্তি:
জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের জেলা আমীর ও সেক্রেটারিদের নিয়ে জোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটের মূল্যায়ন হবে বহুদলের প্রতিনিধিরা সংসদে মতামত দিতে পারবেন। এতে করে কোনো একক দল ইচ্ছেমতো আইন প্রনয়নসহ জনবিরোধী হয়ে একক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন- সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জোন টিম সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ রাজশাহী অঞ্চলের জেলা আমীর ও সেক্রেটারিগণ।