রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রেস্তোরাঁ মালিক সমিতি নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
রেস্তোরাঁ মালিক সমিতি নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত
রেস্তোরাঁ মালিক সমিতি নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার নব নির্বাচিত (২০২৫-২০২৬) মেয়াদের কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) নগরীর সাগরপাড়াস্থ পালকী রেষ্টরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির রাজশাহীর প্রধান উপদেষ্টা মোঃএহসানুল হুদা দুলু, প্রধান বক্তা ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহীর সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সমিতির উপদেষ্টা মাহাবুব আলম, হাসিনুর রহমান টিংকু, রেজাউল আহসান রুবেল, সহ-সভাপতি এস.এম শিহাব উদ্দিন, মাহাবুব আলম, অভিষেক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুর্শেদ শাকিল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নওরিন নাবিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।
আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।