রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২২ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিবেদক :


নগরীর ডিবি ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ গ্রাম গাঁজা ও ৩শ ৯০পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি ও পবা থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি।
আরএমপির ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মুরাদ শেখ (৪৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত তৌহিদ শেখের ছেলে।

পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: দারেশ সরকার ওরফে দারেজ(২৬) ও মো: কামরুল ইসলাম(১৭)। দারেশ রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মো: মুনসুর সরকারের ছেলে এবং কামরুল একই থানার বাগধানী উলাপুর এলাকার মো: কামাল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর সোয়া ১টায় চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকার অভিযান পরিচালনা করে আসামি মুরাদকে ৩শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। অপর আসামি ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে কৌশলে পালিয়ে যায়।

এছাড়াও পবা থানা পুলিশের এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার বাগধানী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দারেশ ও কামরুলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩শ ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।