রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সমস্যা ও সংকট মোকাবেলায় প্রয়োজন জ্ঞানের বিকাশ ও গবেষণায় উন্নয়ন : রাবি উপাচার্য

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন

আরইউইসি আয়োজিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাাসন নকীব।

সংবাদ বিজ্ঞপ্তি:


“জাতীয় সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণায় অগ্রগতি অর্জন। সে লক্ষ্যে বিশ^বিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” রাজশাহী বিশ^বিদ্যালয় এডুকেশন ক্লাব (আরইউইসি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তিনি একথা বলেন।

কনিবার (৬ সেপ্টেম্বর) রাবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এই সম্মেলনে কী-নোট স্পিকার হিসেবে বক্তৃতা রাখেন।

অনুষ্ঠানে উপাচার্য এই সম্মেলনের সাফল্য প্রত্যাশা করে এটি নিয়মিত অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মেলনের সম্পাদক আঞ্জুম তাসনিম তটিনী স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের সভাপতি রায়হানা মালিক সেজুতি ধন্যবাদ জ্ঞাপন করেন।