নগরীতে আদিবাসী পাহাড়িয়াদের বসতভিটা রক্ষা ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি:
নগরীর মোল্লাপাড়া এলাকায় আদিবাসী মালপাহাড়িয়াদের বসতভিটা উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।পূর্ণ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটিএই মানববন্ধনের উদ্যোগ গ্রহণ করে, এদের সংহতি প্রকাশ কওে, বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী, সবুজ সংহতি রাজশাহী মহানগর, দিনের আলো হিজড়া সংঘসহ বিভিন্ন সংগঠন। এছাড়া রাজশাহী মহানগর ও কাশিয়াডাঙ্গা এলাকার মোল্লাপাড়া মালপাহাড়িয়া আদিবাসী ভুক্তভোগী গ্রামবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মাডির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাবুল রবিদাস, সহ-সভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস,গোদাগাড়ী সভাপতি রবীন্দ্রনাথ হেমরম, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা প্রমুখ।
এছাড়া বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী ও সবুজ সংহতি রাজশাহীর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া ও শেখপাড়ায় ভূমিদস্যু সাজ্জাদ আলী জাল দলিল তৈরি করে আদিবাসী সম্প্রদায়ের ১৬ টি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদ করে ঘরবাড়ি দখলের চেষ্টা চলছে।বক্তারা আরও বলেন, মোল্লাপাড়ায় আদিবাসীরা প্রায় ৫৩ বছর ধরে বসবাস করছে। আইন অনুযায়ী ১২ বছর বসবাস করলে দখলসত্ত্ব মালিকানা হয়ে যায়। বর্তমানে সেখানে ১৬টি পরিবার বসবাস করছে। তারা ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি শৌচাগার, নলকূপ স্থাপন করেছেন। এমনকি রাজশাহী সিটি করপোরেশনও তাদের এলাকায় অবকাঠামোগত সুবিধা দিয়েছে, যা দীর্ঘদিনের বসবাসের প্রমাণ বহন করে।
বক্তারে কেউ বলেন তাদের যে সামাজিক অবস্থান রয়েছে সে কবরস্থানে দখল করে, কবরস্থানের গাছ কেটে নিয়েছে ভূমিদস্যরা এর সুস্থ তদন্ত সাপেক্ষ দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, মানববন্ধনে এই দাবি জানানো হয়, আদিবাসীদের যেন কোনো প্রভাবশালী বা ভূমিদস্যু উচ্ছেদ করতে না পারে এবং তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগগ্রহণ করতে হবে । একইসঙ্গে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসনের কাছে জোর দাবি জানান।