রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে ঈদ ই মিলাদুন্নবীর জশনে জুলুশ ও ধর্মীয় মিছিল অনুষ্ঠিত

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৬ অপরাহ্ন
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই নগরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এটিই সবচেয়ে বড় জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল। এসময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এসময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইসলাম ধর্মের প্রবর্তক প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা।
এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। দিবসটি উপলক্ষে জেলখানা, এতিমখানা, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।