সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ফেরেস্তাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন : নাটোরে শিল্প উপদেষ্টা

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি:


শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকার সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। মানুষের মানুষের অধিকার কেড়ে নেয়া তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা ,আয়না ঘর ইত্যাদির মাধ্যমে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এ অবস্থায় ফেরেস্তাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। এখনো অনেক কাজ বাকি আছে । জুলাই ৩৬ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এ জন্য জুলাই যোদ্ধাদের স্মরণে গণভবনকে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি। যে লক্ষ্যে এক ঝাঁক তরুন আলো আলো জ্বেলে ছিলেন দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

তিনি শনিবার (৫সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, যে লক্ষ্যে একঝাঁক তরুন প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছিলেন। দেশকে সেই পথে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কাঙ্খিত সংস্কার এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে।
কিন্তু আপনারা যদি ভেবে থাকেন ফ্যাসিবাদ পরাজিত শক্তি আর ফিরে আসবেনা তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হবে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গণপূর্ত সচিব নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহীদ পরিবারের অভিবাবক এবং জুলাই শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় নাটারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৗশলী অমিত কুমার দেব প্রমূখ।
পরে উপদেষ্টা আদিলুর রহমান খাঁনসহ অন্যান্যরা নাটোর উত্তারা-গণভবণ পরিদর্শনে যান। এর আগে জুলাই ৩৬ আন্দোলনের যোদ্ধারা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।