রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: আব্দুস সামাদ(৫৬) রাজশাহী জেলার পুঠিয়া থানার নয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।